শুভ জন্মদিন লিনাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

১৯৯১ সালের ২৫ আগস্ট লিনাস টরভ্যালডস তাঁর ‘শখের বসে’ তৈরি লিনাক্স নামের নতুন এক কম্পিউটার অপারেটিং সিস্টেমের ঘোষণা দেন। সেদিন এই ফিনিশ-আমেরিকান সফটওয়্যার প্রকৌশলী লিখেছিলেন, বড় কিংবা পেশাদার হবে না এটা। আজ ঠিক ২৫ বছর পর ইন্টারনেটের অবকাঠামো, করপোরেট ডেটা সেন্টার, স্টক এক্সচেঞ্জ, ওয়েব সার্ভার, সর্বোচ্চ গতির সুপার কম্পিউটার এবং স্মার্টফোন—বেশির ভাগ পেশাদার কম্পিউটারের বড় অংশ চলে লিনাক্সে। ২৫ বছর পূর্তিতে লিনাক্সের বর্তমান অবস্থা তুলে ধরা হলো এখানে।

২ কোটি ২০ লাখ
লাইন প্রোগ্রামিং সংকেত

১৩ হাজার ৫৯৪ জন
ডেভেলপার ২০০৫ থেকে কাজ করে যাচ্ছেন

৭.৮টি
প্রতি ঘণ্টায় নতুন হালনাগাদ

প্রতিদিন প্রায় ১১ ফাইল এবং
৪ হাজার ৬০০
লাইন প্রোগ্রামিং সংকেত যোগ করা হয়

৯-১০ সপ্তাহ
কার্নেলের নতুন সংস্করণ প্রকাশ করা হয়
সূত্র: দ্য লিনাক্স ফাউন্ডেশন