শুয়ে থাকার চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুয়ে থাকার চাকরি
শুয়ে থাকার চাকরি

আলসেদের চাকরিও বলতে পারেন। যোগ্যতা হচ্ছে, সুস্থ ও শুয়ে থাকার অভ্যাস থাকতে হবে। চাকরির ধরনটাই এমন যে, আপনাকে সারাক্ষণ শুয়ে শুয়ে বিশ্রাম নিতে হবে। এই চাকরির বেতন মাসে প্রায় চার লাখ টাকার কাছাকাছি। খণ্ডকালীন এ চাকরির জন্যই লোক খুঁজছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। শুধু যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য এই শুয়ে থাকার চাকরির সুযোগ দিচ্ছে নাসা।

নাসার এ চাকরি যিনি পাবেন তাঁকে টানা ৭০ দিন শুয়ে বিশ্রাম নিয়ে কাটাতে হবে। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, একটি গবেষণার অংশ হিসেবে খণ্ডকালীন চাকরি করবে এমন লোক খুঁজছে নাসা। ‘বেড রেস্ট স্টাডি’ নামের এ গবেষণায় ওজনহীন অবস্থায় শুয়ে-বসে কাটালে মানুষের ওপর কী ধরনের প্রভাব পড়ে তা দেখতে চান গবেষকেরা। ওজনহীন পরিবেশে নভোচারীদের শারিরীক সমস্যা থেকে উত্তোরণের জন্য কী করা যেতে পারে তা নিয়ে গবেষণা করা হবে। হাড়, মজ্জা, হূত্যন্ত্র, শ্বাস-প্রশ্বাস, স্নায়ু নানা রকম পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে খণ্ডকালীন এ চাকুরেকে।

যিনি চাকরিতে যোগ দেবেন তাঁকে টানা ৭০ দিন যেমন শুয়ে কাটানোর পর ১৪ দিন অতিরিক্ত সময় শরীর স্বাভাবিক আনার অবস্থায় আনার জন্য হালকা ব্যায়াম করে কাটাতে হবে।  এ বিষয়ে আরও জানার লিংক হচ্ছে

https://bedreststudy.jsc.nasa.gov/