শুরু থেকে শেষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি ভেন্যুই ঢাকা। ঢাকার নবাবগঞ্জ থেকে সাভার। নবাবগঞ্জ দিয়ে শুরু হয়েছিল আমাদের ইন্টারনেট উৎসব। আর শেষ হলো সাভারের শেষ উৎসবের মধ্য দিয়ে। আবার এই সাভারেই হয়েছিল ইন্টারনেট উৎসবের পাইলট প্রকল্প। সাভারে শেষ ইন্টারনেট উৎসবের দিন ছিল তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার। ছিল সাতটি ক্যামেরা, যা পুরো উৎসব ভিডিও করেছে। গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবের গ্রামীণফোনের মূল টিম সেদিন ছিল সাভারের উৎসবে। সাভারের এই উৎসবের মধ্য দিয়ে শেষ হলো গ্রামীণফোন-প্রথম আলোর ইন্টারনেট উৎসবের সারা দেশের ১০১টি উৎসব। এখন অপেক্ষা জাতীয় উৎসবের, যেখানে থাকবে সারা দেশের আই-জিনিয়াস।  জুবায়ের কবির