শুরু হচ্ছে অ্যাপস তৈরির প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান জিপিআইটি এবং ওয়েব পোর্টাল প্রিয়ডটকম মোবাইল ফোনের অ্যাপস তৈরির প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছে। এ জন্য সোমবার প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি হয়েছে। ‘অ্যাপস প্রতিযোগিতা ২০১৩’ শিরোনামের এই আয়োজনের চুক্তিপত্রে সই করেন জিপিআইটির প্রধান নির্বাহী কর্মকর্তা রায়হান শামসি, প্রধান করপোরেট অ্যাফেয়ার অফিসার রনি রিয়াদ রশিদ এবং প্রিয়ডটকমের প্রধান নির্বাহী জাকারিয়া স্বপন, প্রধান স্ট্রাটেজি অফিসার মো. মুশফিকুর রহমান।এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের সেরা মেধাবীদের খুঁজে বের করা হবে এবং তাদের পৃষ্ঠপোষকতা দেওয়া হবে। —বিজ্ঞপ্তি