শুরু হচ্ছে অ্যাপস তৈরির প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ নভেম্বর সকালে নিবন্ধনের ভিড়
১ নভেম্বর সকালে নিবন্ধনের ভিড়

মোবাইল ফোনের অ্যাপস তৈরির ধারণাপত্র তৈরি, তারপর জমা দেওয়া। এরপর প্রাথমিক বাছাই এবং বিচারকদের সামনে দলগত উপস্থাপনা। ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪-এ জমা পড়া ৮০৫টি ধারণাপত্র থেকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছিল ১২৫টি। ১ নভেম্বর বিচারকদের রায়ে ৩৫টি অ্যাপস উত্তীর্ণ হয় পরের পর্বে। ৩৫টি অ্যাপস তৈরির দলগুলো আজ ১৫ নভেম্বর থেকে ঢাকার বেসিস মিলনায়তনে শুরু হচ্ছে গ্রুমিং। দুই দিন ধরে চলবে এ পর্ব। দেশের অ্যাপস বিশেষজ্ঞরা প্রতিযোগীদের অ্যাপস তৈরিতে নানা রকম পরামর্শ দেবেন ও কৌশল শেখাবেন।

নির্বাচিত ৩৫টি অ্যাপস এসেছে ১৩টি বিষয়ের ওপরে। বিষয়গুলো হলো কৃষি (৩টি), বই (১), ব্যবসা (২), শিক্ষা (৪), বিনোদন (২), ফেসবুক গেম (২), অর্থনীতি (১), খাদ্য ও পানীয় (১), খেলা (১০), স্বাস্থ্য (৩), লাইফস্টাইল (২), অন্যান্য (২) এবং ইউটিলিটিজ (২টি)।

বিচারকদের সামনে চলছে অ্যাপসের উপস্থাপনা
বিচারকদের সামনে চলছে অ্যাপসের উপস্থাপনা

নির্বাচিত ৩৫টি অ্যাপস নির্মাতাদের তালিকা
l হাটবাজার প্রতিদিন: ইফতেখারুল আলম, নাফিজুল হক—বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট); শাফিকা শওকত—রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)
l স্মার্ট এলসিসি: ইফতেখার আহমেদ, রায়হান হোসাইন, শরিফুর রহমান—ঢাকা বিশ্ববিদ্যালয়          
l কৃষকের বন্ধু: তুষার সাহা, আলহাজ উদ্দিন, জাহাঙ্গীর আলম—সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ      
l সংবিধান: সুজয় দত্ত, অনুরাগ ভট্টাচার্য—খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)  
l রিয়েল এস্টেট অ্যাপ: অনল কান্তি রায়, অতীশকুমার দীপংকর—ঢাকা বিশ্ববিদ্যালয়; সুজয় দত্ত—কুয়েট
l সহজ সঞ্চয়: অমিত কুমার দাশ, সায়েফ আজাদ, তমাল অধিকারী, নাজমুস সাকিব মিয়াজী—ঢাকা বিশ্ববিদ্যালয়          
l ড্র্যাগ অ্যান্ড ড্রপ: শেখ তানভীর আহমেদ, অনিক চৌধুরী—বুয়েট; মোহাম্মদ আশরাফুজ্জামান, জাওয়াদ উদ্দিন আহমেদ—ঢাকা বিশ্ববিদ্যালয়
l ম্যাথ ইন মাই লাইফ: আবদুল মোতালেব, মাহমুদ এহসান, রায়হান উদ্দিন, মিনহাজুল আলম—ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স    
l শেয়ার মাই রুম: রবিউস সানি, রিজওয়ানা ফেরদৌস—বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস

l জ্ঞানভান্ডার: শাহরিয়ার জামান, নাসিমুল হক—রুয়েট      

l জাদুর বাক্স-শো: ফাহিম মাসুদ চৌধুরী, মাহামিদ রহমান, খায়রুল বাসার, অর্ণব বড়ুয়া—চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)  

l রিডেলস: শাহরিয়ার নূর, নাসিমুল হক—রুয়েট

l ক্রেজি বাইসাইকেল রান: তকী তাহমিদ তানজিল, আবীর হাসান, এ এস এম ঈশা, তানভীর আহমেদ—ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক  

l ফিল কার্ট: মফিজুল ইসলাম, আশীষ কুমার চন্দ—ঢাকা বিশ্ববিদ্যালয়; অনিক ইসলাম, তৌহিদুল ইসলাম—আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইইউবি)

l ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর: মাহাতি হাসান, নাহিদুর রহমান, মাহমুদুল হাসান—ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স    

l পিঠা-পুলি: শেখ মো. আবু হাসান, নাসির উদ্দিন, মাহবুবুর রহমান, মো. শহিদুল্লাহ—রুয়েট

l ক্যাপটিভ টাইগার: শাহিনুর আলম—যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়          

l ১৯৭১: ফয়সাল হোসাইন, চৌধুরী মো. রাকিন, তানজির হোসাইন, মো. তৌহিদুজ্জামান—বুয়েট    

l কার্ড রিভ্যুলিউশন: খান স্বরূপ—ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)   

l ফিড মি মোর: আবদুল্লাহ আল-আমিন, আবদুল্লাহ আল-মামুন—ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)            

l গেট ব্যাক আওয়ার চাইল্ডহুড: খালেদ আশরাফ, আবু উমাইর জিহান—এআইইউবি    

l খেলতে খেলতে শেখা:এশফার ই আলম—ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি); রায়হান হোসাইন, শরিফুর রহমান, ইফতেখার আহমেদ—ঢাকা বিশ্ববিদ্যালয়          

l লুডো: অনিক সাহা, মোহাম্মদ আরমান, মঈনুল হাসান, আসিফ মুজতবা—আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি

l মিশন ম্যাথ: আবদুর রফি ইবনে মাহমুদ, সালাউদ্দিন গাজী, রাশেদুজ্জামান সিফাত, আনিসুর রহমান—জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়          

l সিক্রেট ট্রেজার: আশীষ কুমার চন্দ, মফিজুল ইসলাম—ঢাকা বিশ্ববিদ্যালয়; অনিক ইসলাম—এআইইউবি, তৌহিদুল ইসলাম—নর্দান ইউনিভার্সিটি            

l দি গ্লোরিয়াস নৌকাবাইচ: নূরে মাহমুদুল মুজিব, ইফতেখারুল হক, দেবাশীষ রায়, মুজতবা নওশাদ—এআইইউবি    

l ব্লাইন্ড ওএস: সাজিদুর রহমান, জাহিদুল মোমিন, সৌরভ পাল—চুয়েট  

l মা ও শিশু: অভিজিৎ সাহা, মাশুক সাদমান, সৌরভ পাল, সাজু সাহা—রুয়েট

l রোড সেফটি: মোহাম্মদ শাহাব, সৈয়দ সাদ, মোহাম্মদ জহির, বাদশা আলমগীর—চুয়েট            

l হজ উইজার্ড: মফিজুল ইসলাম, একরাম হোসাইন, অনিক ইসলাম—ঢাকা বিশ্ববিদ্যালয়; তৌহিদুল ইসলাম—নর্দান ইউনিভার্সিটি            

l সেলাই দিদিমনি: শেখ মো. আবু হাসান, নাসির উদ্দিন, মাহবুবুর রহমান, মো. শহীদুল্লাহ—রুয়েট      

l ফায়ার ফাইটার: ফয়সাল আমিন, মুজাহিদুল করিম, তানজিম তাহমিম, তুহিন চৌধুরী—ঢাকা বিশ্ববিদ্যালয়

l স্পিচ বক্স: রেজাউল হক, নিলু সাহা—ইউআইইউ            

l বিদুৎ সমাচার: আবদুর রহমান, সাজ্জাদুল হক, আশরাফুল আলম, তামজিদ নাহিয়ান—ইউআইইউ

l হোম ট্রাকার: তৌসিফুল ইসলাম, আহাদুর রহমান, ফারহান তানভীর—আইইউটি; আইমান সাদিক—ঢাকা বিশ্ববিদ্যালয়