শুরু হচ্ছে ইমাজিন কাপ বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমাজিন কাপ শুরু
ইমাজিন কাপ শুরু

মাইক্রোসফটের উদ্যোগে দেশে চতুর্থবারের মতো শুরু হয়েছে ইমাজিন কাপ। ৯ ফেব্রুয়ারি আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশে বুটক্যাম্প আয়োজনের মাধ্যমে ইমাজিন কাপ শুরুর ঘোষণা দেন মাইক্রোসফটের টেক ইভাঞ্জেলিস্ট তানজিম সাকীব।

তানজিম জানিয়েছেন, ইমাজিন কাপ ২০১৪ তে আগের মতই গেম, ইনোভেশন এবং ওয়ার্ল্ড সিটিজেনশিপ তিনটি বিভাগে দেশের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ১৯০টি দেশে ১৭ লাখ শিক্ষার্থীদের মধ্যেকার এই প্রতিযোগিতায় তিনটি বিভাগের বাংলাদেশের সেরা দলগুলো অনলাইন সেমিফাইনালে বিশ্বসেরাদের সঙ্গে প্রতিযোগিতা করার সুযোগ পাবেন। ফাইনালে স্থান পেলেই বিশ্বচ্যাম্পিয়্যানশিপে খেলতে মাইক্রোসফটের প্রধান কার্যালয়ে যাওয়ার সুযোগ পাবেন তাঁরা।

তানজিম সাকীব জানিয়েছেন, ইমাজিন কাপ বিশ্বব্যাপী সম্মানজনক প্রতিযোগিতা। বছর ঘুরে আবারও এই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে।

ইমাজিন কাপ বাংলাদেশ ২০১৪ এর রেজিস্ট্রেশন শেষ হবে ১৫ মার্চ। চুড়ান্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল তারিখে। ইমাজিন কাপের বাংলাদেশ প্রতিযোগিতার বিষয় জানা যাাবে  http://aka.ms/icbd  ওয়েবসাইট থেকে।