শুরু হচ্ছে ইমাজিন কাপের প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট করপোরেশনের আয়োজনে ‘ইমাজিন কাপ’ প্রতিযোগিতার বাংলাদেশ অংশের কার্যক্রম শুরু হতে যাচ্ছে।শিক্ষার্থীদের জন্য তথ্যপ্রযুক্তির উদ্ভাবনীমূলক এ প্রতিযোগিতার বাছাই পর্বে পৃষ্ঠপোষকতা করবে টেলিফোন শিল্প সংস্থা (টেশিস)। সম্প্রতি এ বিষয়ে মাইক্রোসফট বাংলাদেশ ও টেশিসের মধ্যে একটি সমঝোতা স্মারক বিনিময় হয়। এ সময় উপস্থিত ছিলেন টেশিসের মহাব্যবস্থাপক (প্ল্যান্ট ও কমার্শিয়াল) এ এ মোহাম্মদ মোয়াশির। বাংলাদেশে সংযোজিত ল্যাপটপ কম্পিউটার ‘দোয়েল’ পুরস্কার হিসেবে থাকছে ইমাজিন কাপ ২০১২-এর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানকারী দলের প্রত্যেক সদস্যের জন্য। বর্তমানে বিশ্বের ১৮৩টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেন। গত বছর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অনুষ্ঠিত ইমাজিন কাপ ২০১১ ওয়ার্ল্ডওয়াইড ফাইনালে বাংলাদেশ প্রথমবারের মতো অংশ নিয়েই জয় করে নেয় পিপলস চয়েস পুরস্কারটি। বিস্তারিত : www.imaginecup.com.bd। —বিজ্ঞপ্তি