শুরু হচ্ছে ওরাকল ওপেন ওয়ার্ল্ড

যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিকোতে সেপ্টেম্বরের ২৮ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ‘ওরাকল ওপেন ওয়ার্ল্ড ২০১৪’। পাঁচ দিনের এই আয়োজনে বর্তমান সময়ের ব্যবসার প্রসার ও প্রযুক্তি নিয়েও আলোচনা করবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
ওরাকল কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের ওরাকল ওপেন ওয়ার্ল্ডের এই আসরের আলোচনায় ক্লাউড কম্পিউটিং, ইঞ্জিনিয়ারড সিস্টেম, প্রযুক্তির খরচ ও জটিলতা কমানো, সামাজিক গণমাধ্যম এবং মোবাইলের প্রসার প্রভৃতি বিষয়ে আলোকপাত করা হবে।
অনুষ্ঠানে কি নোট উপস্থাপন করবেন ওরাকলের প্রধান নির্বাহী ল্যারি অ্যালিসন, ইনটেলের প্রেসিডেন্ট রেনি জে জেমস।
এবারের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন ওরাকল প্রেসিডেন্ট মার্ক হার্ড। টুইটারে #OOW14 অ্যাকাউন্ট ফলো করে আলোচনায় অংশগ্রহণ করা যাবে।
ওরাকল ওপেন ওয়ার্ল্ডের ওয়েবসাইট (https://www.oracle.com/openworld/index.html) থেকে বিস্তারিত জানা যাবে।