শুরু হচ্ছে গুগলের সফটওয়্যার প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের সফটওয়্যার তৈরি আর সফটওয়্যার উন্নয়নের প্রতিযোগিতা ‘গুগল সামার অব কোড ২০১২’ শুরু হচ্ছে। মূলত মুক্ত সফটওয়্যারভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে পৃষ্ঠপোষকতা আর তরুণদের উৎসাহ জোগাতে প্রতিবছর গুগল এ প্রতিযোগিতার আয়োজন করে। ২০০৫ সালে শুরু হওয়া এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। এতে সারা বিশ্বের তরুণ শিক্ষার্থীরা অংশ নিয়ে থাকেন। এ প্রতিযোগিতায় ১৮ বছর পূর্ণ হওয়া শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। অনলাইনে মুক্ত সফটওয়্যার তৈরির দারুণ এ সুযোগ কাজে লাগিয়ে পাওয়া যাবে পুরস্কার ও সনদ। সফলভাবে সম্পন্ন করার সেরা পুরস্কার হিসেবে পাওয়া যাবে আর্থিক পুরস্কার, গুগলের সনদ এবং বিশ্বখ্যাত বিভিন্ন সফটওয়্যার প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ। এবারের প্রতিযোগিতার নিবন্ধন শুরু হয়েছে ২৬ মে, যা চলবে ৬ এপ্রিল পর্যন্ত। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে শিক্ষার্থীরা www.google-melange.com/gsoc/ profile/student/google/gsoc2012 ঠিকানার ওয়েবসাইটে বিনা মূল্যে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের জন্য পছন্দের যেকোনো সফটওয়্যারের জন্য প্রস্তাবনা লিখে ওয়েবসাইটের মাধ্যমে জমা দিতে হবে। এবারের প্রতিযোগিতায় ১৮০টি প্রকল্প নির্বাচন করা হবে বলে জানা গেছে। আগামী ২৩ এপ্রিল প্রতিযোগিতার www.google-melange.com/gsoc/homepage/ google/gsoc2012ঠিকানার ওয়েবসাইটে নির্বাচিত প্রকল্পগুলোর তালিকা প্রকাশ করা হবে। বিস্তারিত জানা যাবে http://code.google.com/soc ঠিকানায়। —সামার কোড ওয়েবসাইট অবলম্বনে নুরুন্নবী চৌধুরী