শুরু হচ্ছে ডবি্লউসিজি ২০১২
সাইবার গেম প্রতিযোগিতা `ডবি্লউসিজি ২০১২' শুরু হচ্ছে ৮ নভেম্বর থেকে। কম্পিউটার সোর্সের উদ্যোগে জাতীয় সাইবার গেমের তিন দিনের এ আসর অনুষ্ঠিত হবে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-আইইউবিতে। ১ নভেম্বর থেকে শুরু হয়েছে এ গেমের জন্য নিবন্ধন প্রক্রিয়া। একক ও দলীয়ভাবে ফিফা-২০১২, কাউন্টার স্ট্রাইক সোর্স, এনএফএস মোস্ট ওয়ান্টেড এবং কল অব ডিউটি-৪ খেলায় অংশ নিতে পারবেন গেমাররা। সেরা খেলোয়াড়দের জন্য আছে মোট আড়াই লাখ টাকার পুরস্কার।আইইউবি ছাড়াও ঢাকার ৬টি স্পট (আইডিবি ভবন, বসুন্ধরা সিটি মার্কেট, ইস্টার্ন প্লাস, গুলশান, উত্তরা, ধানমন্ডি, চট্টগ্রামের চকবাজার, জিইসি মোড় ও সিলেট ও রাজশাহী বিভাগের কম্পিউটার সোর্সের শাখা অফিস থেকে আগামী ৬ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত নাম নিবন্ধন করা যাবে। নিবন্ধনের নু্যনতম বয়স ১২ বছর। ২ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ৫ জনের দলের জন্য দুই হাজার টাকার নিবন্ধন ফি জমা দিতে হবে।