শুরু হচ্ছে ডেল কার্নিভাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত কম্পিউটার ব্র্যান্ড ডেলের উদ্যোগে ১৯ সেপ্টেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘ডেল কার্নিভাল’। এই কার্নিভালে অংশগ্রহণ করছে ডেলের পরিবেশক এবং রিটেইল পার্টনার প্রতিষ্ঠানগুলো।
ডেল পণ্যের পরিবেশক স্মার্ট টেকনোলজিস জানিয়েছে, কার্নিভালে বিশেষ ছাড়ে ডেলের পণ্য কেনার সুযোগ থাকবে। এ ছাড়া মেলায় ডেলের বিশেষ ‘পিসি ক্লিনিক’ বুথ থাকবে। এই বুথ থেকে ডেল গ্রাহকেরা তাঁদের সমস্যা নিয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে সমাধান পাবেন।