শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

দেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ হ্যাকাথন প্রতিযোগিতা ‘ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬ ’। বিশ্বের প্রায় ১৫০টি শহরের মতো বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বড় পরিসরে আয়োজিত এই প্রতিযোগিতা আগামী ২২ থেকে ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
বাংলাদেশে এই প্রতিযোগিতার আয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। বেসিস স্টুডেন্টস ফোরাম এই প্রতিযোগিতা নিয়ে ৬৪টি জেলার ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে সেমিনার আয়োজন করবে।
বেসিস সূত্রে জানা গেছে, বাংলাদেশ স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬ নামের আয়োজন প্রত্যক্ষভাবে দেখতে ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস প্রতিযোগিতার কর্মকর্তারা বাংলাদেশে আসবেন।