শুরু হচ্ছে ফেসবুক হ্যাকার কাপ নিবন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃতীয় বার্ষিক হ্যাকার কাপের জন্য প্রতিযোগীদের নিবন্ধন শুরু করেছে ফেসবুক। ২৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বার্ষিক এ প্রতিযোগিতার নিবন্ধন। প্রতিযোগিতার বিজয়ী হ্যাকার পাবেন নগদ ১০ হাজার ডলার পুরস্কার। খবর প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার।ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের তুলনায় এবারের আয়োজনে পুরস্কারের অর্থের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া শীর্ষ ২৫ জন হ্যাকার মেনলো পার্কে ফেসবুকের সদর দপ্তর ঘুরে দেখার সুযোগ পাবেন। দুই রাউন্ডে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপটি হবে অনলাইনে। প্রিলিমিনারি রাউন্ড শুরু হবে ২৫ জানুয়ারি এবং চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় হ্যাকার কাপ প্রতিযোগিতায় বিশ্বের ১৫০টি দেশ থেকে ৮ হাজার প্রতিযোগী অংশ নেন। হ্যাকার কাপ-সংক্রান্ত তথ্য দেখা যাবে এ লিংটিতে https://www.facebook.com/hackercup