শুরু হচ্ছে বিজ্ঞান অলিম্পিয়াড
বিজ্ঞানশিক্ষা জনপ্রিয় করতে এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিজ্ঞানে দক্ষতা বৃদ্ধি করতে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি দেশব্যাপী বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই দুই বিভাগে বিজ্ঞান অলিম্পিয়াড হবে ১১ মার্চ। আর জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড হবে ২৫ মার্চ। এতে বিভাগীয় পর্যায়ের বিজয়ীরা অংশ নিতে পারবে। বিভিন্ন এলাকায় বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করার জন্য যোগাযোগ: হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর মো. মমিনুল ইসলাম (ফোন: ০১৭১২৩৩৮৫৫৮); রাজশাহী বিশ্ববিদ্যালয়, শামীম আহমাদ (০১৭১৩১৪০১০৭); খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), এস এস সিকদার (০১৭১৪০৮৭৩৯৩); চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ফারুকুজ্জামান (০১৭১৩১০৯১১০); প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, তৌফিক সাঈদ (০১৭৩০০০৪৩৫৬); শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মুহাম্মদ ইউনুস (০১৭১১৭৩৬১৭৭); পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এ কে এম মোস্তফা জামান (০১৭১২১৮৫৫২০); ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), খসরু মিয়া (০১৭১৮৪৩৫৪৮১); ঢাকা ইমপেরিয়াল কলেজ, মাহফুজুল হক (০১৭১১১২০৮২৫); রাজউক উত্তরা মডেল কলেজ, কর্নেল এ এস এস মুশফিকুর রহমান (৮৯১২৭৮০, ৮৯১৮১৯৬); নটর ডেম কলেজ, অধ্যাপক সুশান্ত কুমার সরকার (০১১৯৯১৫০৩৭৭)। পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও গণিতে এমসিকিউ ধরনের প্রশ্ন থাকবে এ প্রতিযোগিতায়। বিস্তারিত তথ্য জানা যাবে ফোন: ০১৫৫২৪৬৩৩৫১ ও ০১৭১৩০৩৯৮২৪ ই-মেইল: [email protected] এবং [email protected] ঠিকানা থেকে। —বিজ্ঞপ্তি