শুরু হচ্ছে বিজ্ঞান অলিম্পিয়াড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিজ্ঞান একাডেমি দেশের তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞানশিক্ষায় উৎসাহিত করতে সারা দেশের ১৩টি প্রতিষ্ঠানে বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করেছে। গত বছরও এমন আয়োজন করা হয়েছিল। আগামী ১৩ জানুয়ারি একযোগে এই প্রতিযোগিতা হবে বিভিন্ন স্থানে। অলিম্পিয়াডে এসএসসি (নবম, দশম বা সমমান) ও এইচএসসি (একাদশ, দ্বাদশ বা সমমান) এই দুই গ্রুপে অংশ নেওয়া যাবে। অলিম্পিয়াডে ছাত্রদের গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান থেকে চ্যালেঞ্জিং ও সৃজনশীল প্রশ্ন দিয়ে প্রতিযোগীদের বুদ্ধিমত্তা পরীক্ষা করা হবে। বিভাগীয় পর্যায়ে বিজয়ীরা ২৭ জানুয়ারি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় জাতীয় অলিম্পিয়াডে অংশ নেবে। আগ্রহী শিক্ষার্থীরা নাম, স্কুল/ কলেজের নাম, শ্রেণী, মুঠোফোন নম্বর পছন্দসই কেন্দ্রে ৭ জানুয়ারির মধ্যে ই-মেইল কিংবা অন্য কোনোভাবে জানাতে পারবে। বিভাগীয় প্রতিযোগিতা হবে ঢাকা, খুলনা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, পটুয়াখালী, খাগড়াছড়িসহ বিভিন্ন জায়গায়। যোগাযোগ: ফোন: ৯১১০৪২৫ ই-মেইল: [email protected]