শুরু হচ্ছে বেসিস সফটএক্সপো ২০১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজন করছে দেশের সবচেয়ে বড় সফটওয়্যার মেলা ‘বেসিস সফটএক্সপো ২০১২’। দেশি-বিদেশি প্রায় ১৪০টি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ২২ ফেব্রুয়ারি থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে এ মেলা। মেলা উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।‘এমপাওয়ারিং নেক্সট জেনারেশন’ স্লোগানে এবারের এ মেলা বেসিসের দশম আয়োজন। সফটএক্সপো উপলক্ষে ১৮ ফেব্রুয়ারি আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার আহ্বায়ক তামজিদ সিদ্দিক জানিয়েছেন, এবারের সফটএক্সপোতে অংশগ্রহণ করবে ১৪০টি প্রতিষ্ঠান, থাকবে ৮০ টিরও বেশি সেমিনার, টেকনিক্যাল সেশন, ওপেন সেশন, বিজনেস সেশন।’মেলায় প্রবেশমূল্য ৫০ টাকা। শিক্ষার্থীদের জন্য থাকছে বিনামূল্যে প্রবেশ সুবিধা।মেলার ওয়েবসাইট : www.softexpo.com.bd