শুরু হচ্ছে মাইক্রোসফট ইমাজিন কাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরের মতো আবারও শুরু হতে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিযোগিতা মাইক্রোসফট ইমাজিন কাপ। ২০০৩ সাল থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। এ বছর জুলাই মাসে দশমবারের মতো অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজিত হবে মাইক্রোসফট ইমাজিন কাপ ওয়ার্ল্ড ওয়াইড ফাইনাল। মাইক্রোসফট বাংলাদেশ এ বছর দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আয়োজন করতে যাচ্ছে সফটওয়্যার ডিজাইন প্রতিযোগিতা, যেখানে বাংলাদেশে বসবাসরত ১৬ বছরের বেশি যেকোনো শিক্ষার্থী এক থেকে সর্বোচ্চ চার সদস্যের দল করে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। চ্যাম্পিয়ন দলকে মাইক্রোসফট বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক ফাইনালে অংশ নেওয়ার ব্যবস্থা করা হবে। চূড়ান্ত আন্তর্জাতিক বিজয়ী দল পাবে ২৫ হাজার মার্কিন ডলার পুরস্কার। বিস্তারিত জানা যাবে www.imaginecup.com.bd ঠিকানায়।—বিজ্ঞপ্তি