শুরু হচ্ছে রোবটিকস প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আইআইটি কানপুরের সহযোগিতায় বাংলাদেশে শুরু হচ্ছে রোবটিকস প্রতিযোগিতা ‘টেককৃতি ১৩’। এ আয়োজনে বাংলাদেশে সহযোগী হিসেবে রয়েছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসাব)। এশিয়ার অন্যতম কারিগরি ও প্রযুক্তি উৎসব টেককৃতি ’১৩ চলতি বছর অনুষ্ঠিত হবে ১৪-১৭ মার্চ ভারতের কানপুরে। এতে প্রায় ২০ হাজার শিক্ষার্থী অংশ নেবে। উৎসবের অন্যতম আকর্ষণ ‘গ্লোবাল রোবটিকস কম্পিটিশন’। দুই ধাপে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় প্রথম রাউন্ডের আঞ্চলিক বিজয়ীরা অংশ নেবে কানপুরে অনুষ্ঠিতব্য গ্র্যান্ড ফাইনালে। বাংলাদেশে শিক্ষার্থীদের জন্য চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আগামী ৬-৭ ফেব্রুয়ারিতে। বিস্তারিত: http://goo.gl/hLj6w। —বিজ্ঞপ্তি