শুরু হচ্ছে 'ডেভফেস্ট ঢাকা ২০১৩'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরু হচ্ছে ডেভফেস্ট ঢাকা ২০১৩
শুরু হচ্ছে ডেভফেস্ট ঢাকা ২০১৩

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে গুগল ডেভেলপার গ্রুপ আয়োজিত ‘ডেভফেস্ট ঢাকা ২০১৩’। গুগলের ডেভেলপার গ্রুপের বার্ষিক আয়োজন এই ডেভফেস্ট। গুগলের চার দিনের এ আয়োজনে দল হিসেবে যোগ দেওয়ার সুযোগ থাকছে। অংশগ্রহণ করে বিজয়ীদের জন্য থাকছে পুরস্কার ও সম্মাননা।
দ্বিতীয়বারের এ আয়োজনে ৩০ ও ৩১ অগাস্ট বুটক্যাম্প হবে মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। মূল আয়োজন হবে ৬ ও ৭ সেপ্টেম্বর ধানমন্ডির ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে।
বিস্তারিত জানতে এবং নিবন্ধন করার লিংক হচ্ছে
http://devfest.ydesh.com/ ও http://www.gdgdhaka.com