শুরু হচ্ছে ‘বিসিএস-আইসিটিওয়ার্ল্ড ২০১২’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তথ্যপ্রযুক্তি হোক শিক্ষার বাহন’ স্লোগানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তথ্যপ্রযুক্তিপণ্যের বিশেষ প্রদর্শনী ‘বিসিএস-আইসিটিওয়ার্ল্ড ২০১২’। এর আয়োজক বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। প্রর্দশনী চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত।বিসিএস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তথ্যপ্রযুক্তিপণ্যের এ প্রদর্শনীতে দেশি-বিদেশি ৫২টি প্রতিষ্ঠান অংশ নেবে। এতে মোট ৯০টি স্টল ও ১৫টি প্যাভিলিয়ন থাকবে।এ আয়োজনে ‘ফ্রিল্যান্স আউটসোর্সিং ও ওপেন সোর্স: আগামীর ভবিষ্যত্’, ‘ই-এডুকেশন’, ‘ই-লার্নিংয়ের লক্ষ্য ও মেরিটাইম শিক্ষায় প্রয়োগ’, ‘চতুর্থ প্রজন্মের ইন্টারনেট’সহ তথ্যপ্রযুক্তি ও বাংলাদেশ প্রসঙ্গে বেশ কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হবে।মেলার টিকিটের দাম ২০ টাকা। তবে শিক্ষার্থীরা বিনা মূল্যে ঢোকার সুযোগ পাবেন।