শুরু হয়েছে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিজ্ঞানের শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে আজ থেকে ঢাকায় শুরু হয়েছে দুদিনের শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) যৌথ উদ্যোগে এ বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক-বিএফএফ শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৩’ নামের দুই দিনের এ আয়োজন ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ধানমন্ডি ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে। কংগ্রেসে জুনিয়র ও সিনিয়র বিভাগে খুদে বিজ্ঞানীরা বৈজ্ঞানিক নিবন্ধ, বিজ্ঞান প্রকল্প ও পোস্টারের মাধ্যমে নিজের ধারণা প্রকাশ করছে।আজ শুক্রবার কংগ্রেসের উদ্বোধন করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য ড. জামিলুর রেজা চৌধুরী। এ সময়ে তিনি বলেন, ‘দেশের বিভিন্ন সমস্যা বিজ্ঞান ব্যবহারের মাধ্যমে সমাধানের দায়িত্ব নিতে হবে নতুনদের। বিজ্ঞানকে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং বিজ্ঞানকে ভালোবেসে সবাইকে এগিয়ে যেতে হবে।’বিজ্ঞান কংগ্রেসে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে দুই ক্যাটাগরিতে সেরাদের সেরা দুজনকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার গিফট চেক দেওয়া হবে। দুই ক্যাটাগরিতে সেরা দুজন (একজন ছাত্র, একজন ছাত্রী) করে মোট চারজন পাবে পাঁচ হাজার টাকা করে ২০ হাজার টাকার গিফট চেক। আয়োজকেরা জানিয়েছেন, কংগ্রেসে অংশগ্রহণকারীদের মধ্য থেকে নির্বাচিত ৩০ জনকে নিয়ে আয়োজন করা হবে ‘প্রথম জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ক্যাম্প’। কংগ্রেসে দেশের ৩০টি জেলার ১১০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট অংশগ্রহণকারীর সংখ্যা ২৭০ জন। এর মধ্যে জুনিয়র ক্যাটাগরিতে ১০৭ এবং সিনিয়র ক্যাটাগরিতে ১৬৩ জন। মোট প্রকল্প সংখ্যা ১৩৫টি, পোস্টার সংখ্যা ২৮টি, নিবন্ধ সংখ্যা ৩৯টি। কংগ্রেস বিষয়ে আরও জানা যাবে www.cscongres.org ওয়েবসাইটে।এ ছাড়া ফেসবুকে fb.com/groups/cscongress এবং fb.com/cscongress2013 ঠিকানায়ও এ-সংক্রান্ত তথ্য ও খবর জানা যাবে।