শুরু হলো বিশ্ববিদ্যালয় কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৫ বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার ঢাকার ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে (ডিআইইউ) স্ট্যাট বিশ্ববিদ্যালয় ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে শুরু হলো বিশ্ববিদ্যালয় কার্যক্রম। দিনব্যাপী এ কার্যক্রমের পর দুপুরে ডিআইইউর মিলনায়তনে অনুষ্ঠিত হয় সেমিনার। এতে বক্তব্য দেন এথিক্স অ্যাডভান্সড টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) সিইও নিজামুদ্দীন আহম্মেদ, ডিআইইউয়ের সিএসই বিভাগের প্রধান সৈয়দ আখতার হোসেন ও গ্রামীণফোনের মহাব্যবস্থাপক মারুফ আহমেদসহ অনেকে। এ ছাড়া অন্য দুটি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস অ্যাক্টিভিশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কার্যক্রমের প্রথম আয়োজনে জানানো হচ্ছে প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম, গতবারের প্রতিযোগীদের সাফল্য, অ্যাপস তৈরিতে সহায়তা, বিচারকমণ্ডলী সম্পর্কে ধারণা, ধারণা নির্বাচন, উদ্ভাবনী চিন্তা, কারিগরি উপযোগিতা, ব্যবসায়িক প্রয়োজনীয়তা ইত্যাদি সম্পর্কে। এবারের প্রতিযোগিতায় নিবন্ধন করে কনসেপ্ট জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর। বিস্তারিত জানা যাবে www.eatlapps.com ঠিকানায়। আজ উত্তরা বিশ্ববিদ্যালয় ও ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে এ কার্যক্রম চলবে।