শুরু হলো এবারের ইমাজিন কাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশে একটি প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে শুরু হলো ইমাজিন কাপ বাংলাদেশ ২০১৪ প্রতিযোগিতার কার্যক্রম। এ কর্মশালায় অন্যতম আলোচক ছিলেন মাইক্রোসফটের টেক ইভানজেলিস্ট তানজিম সাকীব। তিনি এবারের প্রতিযোগিতার নিয়মনীতি এবং সময়সীমা নিয়ে কথা বলেন। এ ছাড়া দল গঠন এবং কী করে নতুন কিছু ভাবতে হবে, সে ব্যাপারেও কর্মশালায় ধারণা দেওয়া হয়। খবর বিজ্ঞপ্তির।
আগের মতো এবারও ইমাজিন কাপে গেম, উদ্ভাবন এবং ওয়ার্ল্ড সিটিজেনশিপ—তিনটি বিভাগে দেশের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। মাইক্রোসফট আয়োজিত এ প্রতিযোগিতায় ১৯০টি দেশের প্রায় ১৭ লাখ শিক্ষার্থী অংশ নেবে। বাংলাদেশে তিনটি বিভাগে সেরা দলগুলো অনলাইন সেমিফাইনালে বিশ্বসেরাদের সঙ্গে লড়বে। চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হলে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠেয় মূল প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ মিলবে। ইমাজিন কাপ বাংলাদেশ ২০১৪ আয়োজনে নিবন্ধন করা যাবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। ঢাকায় প্রতিযোগিতা হবে ২৬ এপ্রিল। বিস্তারিত: http://aka.ms/icbd।