শুরু হলো তিন দিনের ই-কমার্স মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ই-কমার্স মেলার উদ্বোধন
ই-কমার্স মেলার উদ্বোধন

ঢাকার সুফিয়া কামাল পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে কম্পিউটার জগৎ আয়োজিত ‘ঢাকা ই-কমার্স ফেয়ার-২০১৪’।

‘ক্লিকের ছোঁয়ায় বাণিজ্য’ স্লোগানে আয়োজিত এই মেলা আজ উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
নসরুল হামিদ বলেন, ‘ছোট একটি কম্পিউটার বিশ্বকে হাতের কাছে নিয়ে এসেছে। দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে তথ্য-প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ই-কমার্স নিয়ে যত বেশি এ ধরনের মেলা হবে তত বেশি ই-কমার্সের প্রসার ঘটবে।
মেলার আয়োজকেরা জানিয়েছেন, মেলা সবার জন্য উন্মুক্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত আটটা পর্যন্ত চলবে। মেলায় ই-কমার্স প্রতিষ্ঠান তাদের পণ্য এবং সেবাগুলো প্রদর্শন করছে। এ ছাড়াও মেলাতে রয়েছে গেমিং জোন। মেলাতে ছয়টি সেমিনারের আয়োজন করা হয়েছে।