শুরু হলো দ্য বব্স ২০১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির সম্প্রচারমাধ্যম ডয়চে ভেলের আন্তর্জাতিক অনলাইন প্রতিযোগিতা ‘দ্য বব্স—বেস্ট অব অনলাইন অ্যাকটিভিজম’-এর ১২তম আসর শুরু হয়েছে৷ মনোনয়ন জমা দেওয়া যাবে ৩ মার্চ পর্যন্ত৷ ইন্টারনেট ব্যবহারকারীরা তাঁদের পছন্দের ব্লগার, অনলাইন অ্যাকটিভিস্ট বা অনলাইন প্রকল্প মনোনয়ন করতে পারবেন দ্য বব্সের ওয়েবসাইটে গিয়ে। বাংলাসহ ১৪টি ভাষায় মনোনয়ন জমা দেওয়া যাবে৷ চলতি বছরে পুরস্কার দেওয়া হবে চারটি বিভাগে—‘সামাজিক পরিবর্তন’, ‘প্রগতির জন্য প্রযুক্তি’, ‘শিল্প এবং সংস্কৃতি’ এবং ‘নাগরিক সাংবাদিকতা’। এ ছাড়া ডয়চে ভেলে বাক্স্বাধীনতা অ্যাওয়ার্ড দেওয়া হবে৷
১৪ দেশের ১৪ বিচারক:ø যাচাই-বাছাই শেষে চূড়ান্ত মনোনয়ন নির্ধারণ করবেন ১৪টি ভাষার বিচারক৷ এ বছর বাংলা ভাষার বিচারক হিসেবে থাকছেন মুক্তমনা ব্লগের সঞ্চালক বন্যা আহমেদ৷ চূড়ান্ত মনোনীতদের তালিকা ৩১ মার্চ প্রকাশ করা হবে৷ বার্লিনে এক সংবাদ সম্মেলনে ২ মে ঘোষণা করা হবে চূড়ান্ত বিজয়ীদের নাম৷ পাশাপাশি ইন্টারনেট ব্যবহারকারীদের ভোটে নির্বাচন করা হবে ‘ইউজার অ্যাওয়ার্ড’ বিজয়ীদের৷ ওয়েবসাইটে ভোটাভুটি চলবে ৩১ মার্চ থেকে ২ মে পর্যন্ত৷ ওয়েব: www.thebobs.com/bengali
বিজ্ঞপ্তি