শুরু হলো সিবিট ২০১২ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির হ্যানোভারে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম তথ্যপ্রযুক্তি মেলা ‘সিবিট ২০১২’। ৭ মার্চ পাঁচ দিনের এ মেলার উদ্বোধন করেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। বার্তা সংস্থা রয়টার্স এক খবরে এ তথ্য জানিয়েছে।এবারের সিবিট মেলার সহযোগী দেশ ব্রাজিল। উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট ডিলমা রুসেফ। উদ্বোধনী বক্তব্যে তথ্যপ্রযুক্তির উন্নয়ন বিষয়টি উপস্থাপন করেন অ্যাঙ্গেলা মেরকেল।

এবারের মেলায় অংশ নিচ্ছে ২৫০টি তথ্যপ্রযুক্তি-ভিত্তিক প্রতিষ্ঠান।