শুরু হলো স্যামসাং সপ্তাহ
দেশজুড়ে কম্পিউটার সোর্সের শাখাগুলোতে শুরু হয়েছে স্যামসাং সপ্তাহ। গতকাল বুধবার থেকে শুরু হওয়া এ সপ্তাহ চলবে ১০ জুন পর্যন্ত। সপ্তাহজুড়ে প্রদর্শিত হবে স্যামসাং ব্র্যান্ডের নানা ধরনের নতুন পণ্য। এতে স্যামসাংয়ের নানা পণ্যে রয়েছে মূল্য ছাড়সহ পুরস্কার জেতার সুযোগ। গতকাল রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরে অবস্থিত কম্পিউটার সোর্স আইটি ব্র্যান্ড শপে স্যামসাং সপ্তাহের উদ্বোধন করেন স্যামসাংয়ের কান্ট্রি ম্যানেজার সি এস মুন। এ সময়ে তিনি বলেন, ‘ক্রেতাদের সুবিধার কথা ভেবেই আমরা অয়োজন করেছি স্যামসাং সপ্তাহের। এ সময়ে একসঙ্গে সামস্যাং ব্র্যান্ডের ল্যাপটপ, প্রিন্টার ও মনিটর দেখতে পারবেন ক্রেতারা। কেনার আগে যাচাই করে নিজের প্রয়োজনীয় পণ্যটি পছন্দ করতে পারবেন।’ অনুষ্ঠানে কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ বলেন, কম্পিউটার সোর্সের দেশজুড়ে থাকা ৪৪টি বিপণন শাখাতেই ক্রেতারা এ আয়োজনের সুবিধা পাবেন। এ সপ্তাহজুড়ে স্যামসাংয়ের ল্যাপটপ, ডেস্কটপ, নেটবুক ও প্রিন্টার কেনা যাবে। এ ছাড়া এই সময়ের ভেতরে ‘হ্যাপি আওয়ার’ নামে দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত যেকোনো পণ্য কিনে কুপনের মাধ্যমে জিতে নিতে পারেন নিশ্চিত পুরস্কার।