শুরু হয়েছে বিসিএস কম্পিউটার সিটির মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সামাজিক ও গণযোগাযোগের শ্রেষ্ঠ মাধ্যম কম্পিউটার’ স্লোগানে দেশের অন্যতম কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার সিটির মেলা শুরু হয়েছে আজ ১৪ মার্চ। ঢাকার আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে ‘সিটিআইটি ২০১৩’ মেলা চলবে ২৩ মার্চ পর্যন্ত। মেলায় প্রবেশমূল্য ১০ টাকা। মেলায় বিভিন্ন পণ্যের থাকছে বিশেষ মূল্যছাড়। আজ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।