শুরুতে ডেলিভারি চার্জ ছাড়া পণ্য পৌঁছে দেবে বি৭১বিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে জানুয়ারি মাসজুড়ে ডেলিভারি চার্জ ছাড়াই পণ্য পৌঁছে দেবে বি৭১বিডি
সংগৃহীত

চালু হলো ই-কমার্স ওয়েবসাইট বি৭১বিডি ডটকম। আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে জানুয়ারি মাসজুড়ে ডেলিভারি চার্জ ছাড়াই পণ্য পৌঁছে দেবে প্রতিষ্ঠানটি। এ ছাড়া প্রতিটি পণ্যের সঙ্গে উপহার থাকবে বলেও এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বি৭১বিডি ডটকমে ফ্যাশন থেকে শুরু করে ইলেকট্রনিকস, হোম অ্যাপ্লায়েন্স, নিত্যপ্রয়োজনীয় পণ্য, মোবাইল ফোনের অনুষঙ্গ, হস্তশিল্প, মোটরবাইক, কারসহ মোটামুটি সব ঘরানার পণ্য পাওয়া যাবে বলেও জানানো হয়।

বি৭১বিডি ওয়েবসাইটে প্রবেশের পর বাঁ দিকে ক্যাটাগরি অপশন পাবেন গ্রাহক। এখান থেকে যেকোনো বিভাগে গিয়ে পছন্দমতো পণ্য বাছাইয়ের সুযোগ রয়েছে। এরপর পরবর্তী ধাপগুলো অনুসরণ করে অর্ডার করলেই শুরু হবে পণ্য পৌঁছে দেওয়ার প্রক্রিয়া।

এ সম্পর্কে বি৭১বিডি ডটকমের চেয়ারম্যান শেখ তানভীর হোসাইন বলেন, ‘প্রযুক্তি যত এগোবে, ই-কমার্সের পরিসর তত বাড়বে। আমাদের দেশের অনেকেই মনে করেন, ই-কমার্সের মাধ্যমে কেনা পণ্য ভালো হয় না এবং ডেলিভারি–সংক্রান্ত অনেক জটিলতা থেকে যায়। কিন্তু বি৭১বিডি ডটকম এই ধারণা বদলে দেবে এবং আমরা সে লক্ষ্য নিয়েই কাজ করছি।’

নিজেদের সেবা সম্পর্কে বি৭১বিডি ডটকমের প্রধান নির্বাহী মো. মনিরুজ্জামান মৃধা বলেন, ‘দেশে অনেক ই-কমার্স সাইট থাকলেও গ্রাহককে অনন্য সেবা দিয়ে আমরা নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। বি৭১বিডি ডটকম সেবা দিয়ে গ্রাহকদের আস্থা অর্জন করতে চায়। সে হিসেবে আমাদের শুরুটা খুব ভালো হয়েছে, পরিকল্পনামতো এগিয়ে যেতে পারছি। আমরা গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা দিতে বদ্ধপরিকর।’

ওয়েবসাইটটির ঠিকানা https://b71bd.com।

বিজ্ঞপ্তি