প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়ভিত্তিক শূন্যস্থান পূরণ দেওয়া হলো।
অধ্যায়-১৩
৭. জাতিসংঘ গঠিত হয় — সালের ২৪ শে অক্টোবর।
উত্তর: ১৯৪৫।
৮. বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ই সেপ্টেম্বরে — সদস্যপদ লাভ করে।
উত্তর: জাতিসংঘের।
৯. জাতিসংঘের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের — শহরে অবস্থিত। উত্তর: নিউইয়র্ক।
১০. জাতিসংঘের প্রধান উদ্দেশ্য হলো বিশ্বে — প্রতিষ্ঠা করা। উত্তর: শান্তি।
১১. জাতিসংঘের বর্তমান সদস্যসংখ্যা —।
উত্তর: ১৯৩।
১২. বাংলাদেশ — সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছে।
উত্তর: ১৯৮৬।
১৩. জাতিসংঘের প্রতিরক্ষা পরিষদ হলো — পরিষদ। উত্তর: নিরাপত্তা।
১৪. নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য রাষ্ট্র —টি।
উত্তর: ৫।
১৫. বাংলাদেশ — নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে।
উত্তর: দুবার।
১৬. জাতিসংঘের নিজস্ব কোনো — বাহিনী নেই।
উত্তর: সামরিক।
১৭. আন্তর্জাতিক আদালত মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্র সীমানা নিয়ে একটি বিরোধের রায় দেয় — সালে। উত্তর: ২০১২।
১৮. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম —।
উত্তর: বান কি মুন।
১৯. বিশ্বের শিশুদের উন্নয়নে কাজ করে —।
উত্তর: ইউনিসেফ।
২০. ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের — অবস্থিত।
উত্তর: প্যারিসে।
২১. খাদ্য হচ্ছে মানুষের প্রধান — চাহিদা।
উত্তর: মৌলিক।
২২. প্রতিবছর — এপ্রিল তারিখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়।
উত্তর: ৭ই
২৩. সার্কের সদস্যসংখ্যা —। উত্তর: ৮টি।
২৪. সার্ক গঠিত হয় —।
উত্তর: ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর।
২৫. জাতিসংঘ একটি আন্তর্জাতিক তথা —।
উত্তর: বিশ্ব প্রতিষ্ঠান।
২৬. ইউনিসেফের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের — অবস্থিত। উত্তর: নিউইয়র্কে।
২৭. বিশ্বের শিশুদের অধিকার রক্ষায় — সজাগ দৃষ্টি রাখে। উত্তর: ইউনিসেফ।
মো. মুস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক