শেওড়াপাড়ায় নিটল ইলেকট্রনিকসের শোরুম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার শেওড়াপাড়া এলাকায় সম্প্রতি একটি শোরুমের উদ্বোধন করেছে নিটল ইলেকট্রনিকস। এ শোরুমটির উদ্বোধন করেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ। এটি নিটল ইলেকট্রনিকসের চতুর্থ শোরুম।
মাতলুব আহমাদ বলেন, ‘নিটল-নিলয় গ্রুপ মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখে পণ্য বিপণন করে। এ ছাড়া সহজ কিস্তিতে পণ্য কেনার সুবিধাও দেয় নিটল। এ লক্ষ্য থেকেই নিটল ইলেকট্রনিকস কাজ করছে। আমরা সাশ্রয়ী দামে ক্রেতাদের হাতের নাগালে ইলেকট্রনিকস ও গেরস্থালি পণ্য সেবা দিই।’
মাতলুব আহমাদ আরও বলেন, বিক্রয়োত্তর সেবার ক্ষেত্রে নিটল ইলেকট্রনিকস উন্নত সেবা দিয়ে যাবে। এই সেবা পেতে পণ্য সার্ভিস সেন্টারে আনার প্রয়োজন পড়বে না। প্রতিষ্ঠানটি বাড়িতে গিয়ে সেবা দেবে।
রেফ্রিজারেটর, এলইডি টিভি, এসি, ওভেন, রাইসকুকার, ব্লেন্ডারের মতো বিভিন্ন পণ্য বিক্রি করছে নিটল।