শেরপুর চেম্বারের ওয়েবসাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে বিজয়ী করতে গত শনিবার শেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজন করা হয় সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহ কার্যক্রম। শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির নবনির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে ছিল এ আয়োজন। একইসঙ্গে এই অনুষ্ঠানে শেরপুর চেম্বার অব কমার্সের ওয়েবসাইট (www.sccibd.org) উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মো. ফারুক খান। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনের সাংসদ মো. আতিউর রহমান, পৌর মেয়র হুমায়ুন কবির ও চেম্বার সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও শেরপুর আইটি ক্লাব এ কার্যক্রমে সহায়তা করে। অনুষ্ঠানে সুন্দরবনের পক্ষে ১২০ ভোট সংগ্রহ করা হয়। শেরপুর চেম্বারের সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া জানান, এই ওয়েবসাইটের মাধ্যমে চেম্বারের কার্যক্রম ছাড়াও শেরপুর জেলার ব্যবসা বাণিজ্যের সব তথ্য জানা যাবে। —শেরপুর প্রতিনিধি