শেরপুর, জুড়ী, বিরামপুর ও ঘোড়াঘাটে ডিজিটাল মেলা
ডিজিটালউদ্ভাবনী মেলা হয়ে গেল শেরপুর, মৌলভীবাজারের জুড়ী এবংদিনাজপুরের বিরামপুর ও ঘোড়াঘাটে।এ মেলাগুলোতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে সরকারের বিভিন্ন সেবা কীভাবে জনগণের কাছে পৌঁছে যাচ্ছে সেসব দেখানো হয়।
শেরপুর: ‘বিশ্বজগ ৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে’—স্লোগান নিয়ে ৩ থেকে ৫ মে শেরপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৪ অনুষ্ঠিত হয়।৩ মে জেলা প্রশাসনের আয়োজনে শেরপুর সরকারি কলেজ মিলনায়তনে মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ মো. আতিউর রহমান। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিভিন্ন কার্যক্রম তুলে ধরতে এ মেলার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম, শেরপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছারোয়ার জাহানসহ অনেকে।
মেলায় অনলাইন কুইজ প্রতিযোগিতা, আউটসোর্সিং বিষয়ক সেমিনার ইত্যাদির আয়োজন ছিল। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবংইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র অংশনেয়।
জুড়ী: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ‘উপজেলা ডিজিটাল মেলা-২০১৪’ ৩০ এপ্রিলঅনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন। অনুষ্ঠানে বক্তৃতা করেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমীত, বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলামসহ অনেকে। সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম।
মেলায় ১৪টি স্টল স্থান পায়।
বিরামপুর ও ঘোড়াঘাট: গতকাল মঙ্গলবার ঘোড়াঘাটের ওসমানপুর বালিকা বিদ্যালয়ে এবং গত সোমবার বিরামপুর উপজেলা চত্বরে ডিজিটালউদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়। দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক ঢাকা থেকে ভিডিও সম্মেলনের মাধ্যমে দুটি মেলার উদ্বোধন করেন। এ মেলায় সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্যপ্রযুক্তিসেবা দেখানো হয়। বিরামপুরে ৫৯ এবং ঘোড়াঘাটের মেলায় ৩২টি স্টল ছিল।