শেরপুরে ই-মোবাইল কোর্ট সিস্টেম বাস্তবায়ন প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির আওতায় শেরপুরে দুই দিনের ই-মোবাইল কোর্ট সিস্টেম বাস্তবায়নের প্রশিক্ষণ শেষ হয়েছে। ২৮ জুন জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম। এতে অতিরিক্ত জেলা হাকিম ফরিদ আহমেদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ টি এম জিয়াউল ইসলাম উপস্থিত ছিলেন।
দুই দিনের এ প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন এটুআইর সহকারী পরিচালক তাসলিমা নুর হোসেন। প্রশিক্ষণ সঞ্চালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মো. মেহেদী হাসান।
জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মাহমুদুর রহমান বলেন, এই প্রশিক্ষণে ১২ জন নির্বাহী হাকিম এবং পুলিশ, মাদক, কৃষিসহ বিভিন্ন সরকারি দপ্তরের ৩৬ জন কর্মকর্তা অংশ নেন।
এই প্রশিক্ষণ গ্রহণের মধ্য দিয়ে জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় এক নতুন মাত্রা যোগ হবে বলে তিনি জানান।
দেবাশীষ সাহা রায়, শেরপুর প্রতিনিধি