শেরপুরে ওয়েব পোর্টাল বিষয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য তিন দিনব্যাপী জেলা ওয়েব পোর্টালবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। ন্যাশনাল ওয়েব পোর্টালের অধীনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মোহাম্মদ আকবর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. খোরশেদ আলমসহ অনেকে। কর্মশালায় শেরপুর জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ৪৫ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। —দেবাশীষ সাহা রায়, শেরপুর প্রতিনিধি