শেরপুরে কম্পিউটার প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর জেলা পরিষদের উদ্যোগে আলাদা তিনটি ব্যাচে দুই মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। গত বৃহস্পতিবার এর উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক মো. আবদুল হালিম। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এহছানুল পারভেজ, প্রশিক্ষণ কর্মকর্তা ফারজানা সিদ্দিকা প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা এহছানুল পারভেজ বলেন, শেরপুর জেলার শিক্ষিত ছেলেমেয়েদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করতেই পরিষদের আইটি ইনস্টিটিউটে প্রশিক্ষণ চলবে। এতে ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নেবেন।