শেরপুরে কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘তথ্যপ্রযুক্তির যুগে কম্পিউটার জ্ঞানের বিকল্প নেই’ স্লোগান সামনে রেখে যাত্রা শুরু হলো শেরপুর জেলার কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র সেভেন মিরর কম্পিউটার ইনস্টিটিউটের। এ উপলক্ষে গতকাল শুক্রবার ইনস্টিটিউটের প্রশিক্ষণ কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সেভেন ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ জানান, এই প্রশিক্ষণ ইনস্টিটিউটে কমিপউটারের নানারকম প্রশিক্ষণ দেওয়া হবে। শিগগিরই হিসাবরক্ষণ, গ্রন্থাগার ও বিদ্যালয় ব্যবস্থাপনা সফটওয়্যার শেখানো হবে।পাশাপাশি ইনস্টিটিউটে প্রতিবন্ধীদের এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। প্রতিবছর আটজন দরিদ্র ছাত্রকে বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। —দেবাশীষ সাহা রায়, শেরপুর