শেরপুরে কম্পিউটার প্রশিক্ষণের সনদ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ছয় মাস মেয়াদি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের মধ্যে গত মঙ্গলবার সনদ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন বলেন, ‘আজকের তরুণ-তরুণীদের প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য করে গড়ে তোলা হচ্ছে, যাতে ভবিষ্যতে তাঁরা দেশের নেতৃত্ব দিতে পারেন। সমাজসেবা অধিদপ্তরের শেরপুরের উপপরিচালক এ আর এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে শেরপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান এবং সমাজসেবা বিভাগের কম্পিউটার প্রশিক্ষক প্রদীপ কুমার দাস বক্তব্য দেন।

এ আর এম ওয়াহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এই প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এবার ২১৯ জন প্রশিক্ষণার্থীকে কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা সনদ প্রদান করা হয়।