শেরপুরে চলছে বিজ্ঞান মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টেকসই উন্নয়নে চাই টেকসই প্রযুক্তি’ স্লোগানে শেরপুরে চলছে তিন দিনের বিজ্ঞান মেলা। শেরপুর জেলা প্রশাসন আয়োজিত এ মেলা আজ শেষ হচ্ছে। গত মঙ্গলবার দুপুরে শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন সাংসদ মো. আতিউর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম রিয়াজুল হাসান, অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) ফরিদ আহমেদ, সিভিল সার্জন মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল ওয়ারীশসহ অনেকে।
এ এম পারভেজ রহিম জানান, মেলায় জেলার সদর, নালিতাবাড়ী, নকলা, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার সরকারি-বেসরকারি ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৮টি স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক প্রযুক্তি ও প্রকল্প প্রদর্শন করছে। এ ছাড়া মেলা উপলক্ষে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মেলায় কয়েকটি খুদে বিজ্ঞানীদের তৈরি ভূমিকম্প প্রতিরোধক বাড়ি নির্মাণ পদ্ধতি ও সৌরশক্তির মাধ্যমে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের প্রকল্পগুলো দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা খোলা থাকবে।