শেরপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচেতনতা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ উদ্যোগে সম্প্রতি শেরপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচেতনতা কর্মসূচি। এতে প্রায় চার শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের মধ্যে আধুনিক তথ্যপ্রযুক্তির সর্বশেষ সংস্করণের ব্যবহারিক প্রয়োগ, ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে ধারণা, তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের অগ্রগতির চিত্রসহ নানা বিষয় উপস্থাপন করা হয়। কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মো. মেহেদুল করিম, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আশীষ চন্দ্র কর, শেরপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, বিসিএসের মহাসচিব নজরুল ইসলামসহ অনেকে। কর্মসূচিতে মুখ্য আলোচক ছিলেন বিসিএসের সাবেক সভাপতি মোস্তাফা জব্বার।
কর্মসূচিতে ডিজিটাল বাংলাদেশ, আউটসোর্সিং, কম্পিউটারের নানা কলাকৌশল, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, ভিডিও ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ডিজিটাল শিক্ষাক্রম ও ডিজিটাল পাঠ্যপুস্তকের ধরন নিয়ে আলোচনা হয়। আলোচনার পাশাপাশি ছিল প্রশ্নোত্তর পর্ব ও কুইজও। প্রশ্নদাতা ও সঠিক উত্তরদাতাদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার। বিজ্ঞপ্তি