শেরপুরে তথ্যপ্রযুক্তি মেলা জমে উঠেছে
শেরপুর পৌরসভার ১৪০ বছর পূর্তি উপলক্ষে শেরপুর তথ্যপ্রযুক্তি মেলা দ্বিতীয় দিনে জমে উঠেছে। গতকাল শনিবার বেলা তিনটায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ মেলা উন্মুক্ত করে দেওয়া হলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী মেলা প্রাঙ্গণে ভিড় জমায়। এ সময় শিক্ষার্থীরা মেলার বিভিন্ন স্টলে কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি সম্পর্কে ধারণা নেয়। আজ এ মেলা শেষহবে।তিনটা থেকে রাত দশটা পর্যন্ত মেলা খোলা থাকবে। বিকেল পাঁচটায় মেলায় বাংলাদেশের প্রেক্ষাপটে ই-কৃষি ও ই-হেলথ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ই-হেলথ বিষযে মূলপ্রবন্ধ পড়েন আমাদের গ্রামের উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্পের পরিচালক রেজা সেলিম। ই-কৃষি বিষয়ে মূলপ্রবন্ধ পড়েন উইন ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কাশফিয়া আহমেদ। তাঁরা স্বাস্থ ও কৃষিতে তথ্যপ্রযুক্তির সফল প্রয়োগ সম্পর্কে আলোচনা করেন।সেমিনারে আরও আলোচনা করেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, মুকুল একাডেমির চেয়ারম্যান শহিদুল ইসলাম, কৃষিবিদ পঙ্কজ কুমার পাল, এম এ বারেক, মামুন জোস ও দীপক চৌধুরী। শেরপুর প্রতিনিধি