শেরপুরে বিনা মূল্যে প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরে জেলা পরিষদের উদ্যোগে বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে ‘বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পে’র আওতায় এ প্রশিক্ষণ উদ্বোধন করেন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এহছানুল পারভেজ। এ সময় জেলা পরিষদের কম্পিউটার প্রশিক্ষক ফারজানা সিদ্দিকা উপস্থিত ছিলেন।
এহছানুল পারভেজ জানান, জেলা পরিষদ শেরপুর জেলার দরিদ্র ও মেধাবী কলেজ শিক্ষার্থীদের কম্পিউটার বিষয়ে দক্ষ করে তুলতে এ প্রশিক্ষণের আয়োজন করেছে। প্রতি ব্যাচে ২০ জন করে মোট ৬০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। দুই মাস ধরে চলবে এ প্রশিক্ষণ।