শেরপুরে যুব উৎসব ও আইটি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জাতীয় সংহতি, শান্তি ও পরিবর্তনের জন্য যুবসমাজের মধ্যে সচেতনতা সৃষ্টি’ স্লোগানে শেরপুরে গত শনিবার শেষ হয়েছে তিন দিনের যুব উৎসব ও আইটি মেলা। শেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন সাংসদ মো. আতিউর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর আইটি ইনস্টিটিউটের চেয়ারম্যান এবং যুব উৎসব ও আইটি মেলা উদ্যাপন পরিষদের প্রধান সমন্বয়ক গোলাম মোহাম্মদ কিবরিয়া।অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর মেয়র মো. হুমায়ুন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান, আইটি প্রশিক্ষক ফেরদৌস ওয়াহিদ, মলয় চাকী প্রমুখ।তিন দিনব্যাপী এ উৎসব ও মেলায় ইয়ুথ লিডারশিপ, তরুণ উদ্যোক্তা, আউটসোর্সিং, সোশ্যাল নেটওয়ার্ক ইত্যাদি বিষয়ে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা প্রাঙ্গণে স্থাপিত ১২টি প্রদর্শনী স্টলে বিশেষ মূল্যে কম্পিউটার, ল্যাপটপ ও খুচরা যন্ত্রাংশ বিক্রি করা হয়। —দেবাশীষ সাহা রায়, শেরপুর প্রতিনিধি