শেরপুরে শিক্ষকদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু
শেরপুর জেলায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) উদ্যোগে উপজেলা পর্যায়ের শিক্ষকদের ১০ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা গতকাল বুধবার থেকে শুরু হয়েছে। উপজেলা পর্যায়ে স্থাপিত কম্পিউটার ল্যাবগুলোর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে বিসিসির সহযোগিতায় জেলা প্রাশাসনের মাধ্যমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।‘আইসিটি অ্যাসেনশিয়ালস ফর টিচার্স’ শীর্ষক প্রশিক্ষণটি হচ্ছে বিসিসির সহায়তায় স্থাপিত শেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে। কর্মশালার উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান। প্রশিক্ষণটিতে সভাপতি ও কোর্স পরিচালকের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আফজল হোসেন এবং কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ‘জেলা পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন ও আইসিটি প্রশিক্ষণ চালুকরণ’ প্রকল্পের দুজন সহকারী প্রোগ্রামার মো. খায়রুইয়ার রহমান ও আবু তায়্যিব মোহাম্মদ আলিমুজ্জামান।শেরপুর জেলার পাঁচটি উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫ জন শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছেন।—দেবাশীষ সাহা রায়, শেরপুর প্রতিনিধি