শেরপুরে শিক্ষকদের তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ সমাপ্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে শেরপুরে শিক্ষকদের মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। শেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে এই প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ‘বেসিক আইসিটি স্কিল ট্রান্সফার আপ টু উপজেলা লেভেল’ প্রকল্প। প্রশিক্ষণে শেরপুরের পাঁচটি উপজেলার ১৫ জন শিক্ষক অংশ নেন।সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসু জানান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের কম্পিউটার শিক্ষা ছাড়াও হার্ডওয়্যার ও ট্রাবল শ্যুটিং বিষয়ে শিক্ষকদের এ প্রশিক্ষণ দেওয়া হয়। গত ৩০ জানুয়ারি বিকেলে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. আকবর আলী। —শেরপুর প্রতিনিধি