শেষ মুহূর্তের ৫টি পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১. পরীক্ষার আগে কোনো প্রকার দুশ্চিন্তা, ভয়-ভীতি মনে রাখবে না।
২. পরীক্ষা কক্ষে প্রশ্নপত্র পাওয়ার পর মনোযোগ সহকারে পড়বে, ভালোভাবে বুঝে উত্তর করবে।
৩. মুখস্থ না করে মূল বই বার বার পড়বে; এবং নিজের অর্জিত জ্ঞান ও মেধাকে কাজে লাগিয়ে উত্তর করবে।
৪. হাতের লেখা ও বানান শুদ্ধ করে লেখার প্রতি বিশেষ গুরুত্ব দিবে। সুন্দর হাতের লেখা ও শুদ্ধ বানান অপেক্ষাকৃত ভালো নম্বর পেতে তোমাকে সাহায্য করবে।
৫. কমপক্ষে ১০ মিনিট পূর্বে পরীক্ষা শেষ করে ভালোভাবে রিভিশন দিবে।

অধ্যক্ষ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা