শেষ হচ্ছে আইসিটি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১১ শেষ হচ্ছে আজ।গত শুক্রবার মেলার পঞ্চম দিনে সকালে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে প্রথম হয়েছে ওয়ারিশা বিনতে বশীর, ‘খ’ বিভাগে প্রথম হয় অঙ্কুর শাহ এবং ‘গ’ বিভাগে প্রথম হয়েছে নীতু সাহা।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সর্বকনিষ্ঠ প্রতিযোগী মাইশা মাহজাবিন এবং বুদ্ধিপ্রতিবন্ধী শিশু আসিফ হাসানকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি শিশুকে সনদপত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক মইনুদ্দিন। বিশেষ অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের অধ্যাপক আবুল বারাক আলভী ও এটিএন নিউজের হেড অব নিউজ মুন্নী সাহা। আট দিনের এ মেলা শুরু হয়েছিল ১৯ ডিসেম্বর।—নিজস্ব প্রতিবেদক