শেষ হলো এনটিএফ-৩ বাংলাদেশ প্রকল্প
চার বছর মেয়াদের নেদারল্যান্ডস ট্রাস্ট ফান্ড (এনটিএফ) প্রকল্প শেষ হয়েছে। গত সোমবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের সমাপ্তি ঘোষণা করা হয়। এ প্রকল্পের আওতায় ইউরোপের বাজারে বাংলাদেশি সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার রপ্তানি বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। ব্যবসায়িক সম্পর্ক তৈরির পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা তৈরি ও প্রচারণা চালানো হয়। এর আগে বাংলাদেশে এনটিএফ-২ প্রকল্পও বাস্তবায়িত হয়।
উন্নয়নশীল দেশগুলোর রপ্তানি বাড়াতে নেদারল্যান্ড সরকারের সিবিআই ও ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার যৌথভাবে এনটিএফ প্রকল্প বাস্তবায়ন করে। বাংলাদেশে এই প্রকল্পের সহযোগী ছিল বেসিস ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সমাপনী অনুষ্ঠানে এনটিএফ-৩ প্রকল্পের সার্বিক চিত্র তুলে ধরেন বাংলাদেশ প্রকল্পের ব্যবস্থাপক মার্টিন ল্যাবে। এতে বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার বক্তৃতা করেন।
বিজ্ঞপ্তি