শেষ হলো কমটেক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পান্থপথের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে হয়ে গেল কমটেক উৎসব। গত বৃহস্পতিবার সকালে দুই দিনের এই মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান। এ সময় তিনি বলেন, প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের উদ্ভাবনে আরও মনোযোগী হতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের সভাপতি মোস্তাফা জব্বার বলেন, এ দেশের তরুণেরা ইতিমধ্যে অনেক কিছু উদ্ভাবন করে বিশ্বকে দেখিয়ে দিয়েছেন। এঁদের কাজে লাগাতে পারলে বাংলাদেশ অন্য যেকোনো দেশের কাছে রোলমডেল হিসেবে পরিণত হবে।
দুই দিনের এ উৎসবে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা, মেয়েদের জন্য উইকিপিডিয়ার কর্মশালা, তথ্যপ্রযুক্তি অলিম্পিয়াডসহ বিভিন্ন আয়োজন ছিল। গতকাল শুক্রবার শেষ হয়েছে কমটেক ফেস্টিভ্যাল। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বিডিওএসএন, গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) বাংলা এ আয়োজনে সহযোগিতা করেছে।
এস এম নজিবুল্লাহ চৌধুরী