শেষ হলো কুয়েটের তথ্যপ্রযুক্তি উৎসব ফেস্টিভ্যাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েটে) অনুষ্ঠিত দুই দিনের ‘জিপি আইটি সিএসই ফেস্টিভ্যাল’ নামে তথ্যপ্রযুক্তি উৎসব শেষ হয়েছে। এ আয়োজনে প্রোজেক্ট শো, আইডিয়া প্রদর্শনী ও প্রোগ্রামিং প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর। গত ২৯ জুন শুরু হওয়া এই আয়োজনে ছিল একাধিক সেমিনার। শেষহয় ৩০ ঁজুন।উৎসবের প্রথম দিনে অনুষ্ঠিত সেমিনারে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান তরুণদের অপার সম্ভাবনার কথা তুলে ধরেন এবং দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য তরুণ কম্পিউটার প্রকৌশলীদের ভূমিকা কী হবে, তা ব্যাখ্যা করেন। সেমিনারে অংশ নেওয়ার পাশাপাশি অতিথিরা খুলনা অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা ছাত্রদের প্রকল্প ও প্রকল্প ধারণার বিচারকাজে অংশ নেন। খুলনা অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০টির মতো প্রকল্প এবংএর চেয়েও বেশিধারণা প্রদর্শনীতে স্থান পায়। —বিজ্ঞপ্তি